সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন
সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ভোররাতে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাস চারটির অধিকাংশ অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে নিয়মিত চলাচল করত। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে বাসগুলো পার্কিং করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে...