ম্যাচ হেরে ঘরোয়া লিগের অভাবকে দায়ী করলেন ডুলি
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারকে শুধু মাঠের ভুলে দেখছেন না বাংলাদেশ কোচ থমাস ডুলি। তাঁর মতে, দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকাটাও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে আক্রমণে কিছুটা গতি এলেও ততক্ষণে তিন গোল হজম করে বসেছিল দল। ডুলি মনে করেন, নিয়মিত ম্যাচের মধ্যে না থাকায় মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে ৯০ মিনিট একই তীব্রতায় খেলা কঠিন। তিনি বলেন, সান মারিনোর বিপক্ষে সর্বশেষ ম্যাচের পর বাংলাদেশের অনেক খেলোয়াড় আর প্রতিযোগিতামূলক ম্যাচে ছিলেন না। বিপরীতে মালয়েশিয়ার খেলোয়াড়েরা নিয়মিত লিগ...