নিজের অপহরণের ‘নাটক’ সাজিয়ে মুক্তিপণ দাবি, ২ বন্ধুসহ তরুণ উদ্ধার
কুড়িগ্রামের চিলমারীতে আত্মগোপনে থেকে নিজেকে অপহৃত দাবি করে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়ার ঘটনা ঘটেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শান্ত মিয়া (২৪) নামের এক তরুণকে উলিপুরের তেঁতুলতলা এলাকা থেকে দুই বন্ধুসহ উদ্ধার করেছে পুলিশ। শান্ত ইস্পাহানি কোম্পানি লিমিটেডের চিলমারী ও উলিপুর উপজেলার পণ্য সরবরাহকারী (ডেলিভারি ম্যান) হিসেবে কর্মরত। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে পণ্য সরবরাহের উদ্দেশ্যে বের হন শান্ত। কাজ শেষে রাত ১১টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হলেও তিনি ফেরেননি। স্বজনেরা যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান। পরে রাত ৩টার দিকে শান্ত তার মায়ের মোবাইলে...