স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয় ভূমিকা জাতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতি ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা গোটা জাতির জন্য লজ্জার। ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবাদানকারী প্রতিষ্ঠান মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির নিদর্শন।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চলল...