পাবনায় উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
পাবনা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল বিস্ফোরণ ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাবনা সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে র্দুবৃত্তরা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল নিক্ষেপ করে। এ সময় কনফারেন্স রুমের একটি থাই গ্লাস ভেঙে ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কনফারেন্স রুমের কিছু আসবাবপত্র পুড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সকালে কনফারেন্স রুম পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা আগুনে পোড়া আসবাবপত্র ও...