উচ্ছেদ অভিযানে বাধা, আনসার-হকার সংঘর্ষ
আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় হকাররা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ডিইপিজেডের আনসার ও নিরাপত্তাকর্মীরা হকারদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ হকাররা আনাসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। আনসার সদস্যরাও হকারদের ওপর লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের...