চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০
চাঁদপুরের সব থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত একদিনের এ অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে চাঁদপুর পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশক্রমে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযানটি চালানো হয়। অ...