ইউনেসকোর নামে টিকিট বিক্রির অভিযোগ, ইন্দ্রনীল সেনের বাড়িসহ ১৫ জায়গায় ইডির অভিযান
সংগীতশিল্পী, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইন্দ্রনীল সেন ও তার ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও আশপাশের জেলায় প্রায় ১৫টি স্থানে একযোগে এ অভিযান শুরু হয়। অভিযোগ রয়েছে, ইউনেসকোর নাম ব্যবহার করে দুর্গাপূজার টিকিট চড়া দামে বিক্রি এবং বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী মধুছন্দা সেনের সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত করছে ইডি। অভিযোগ অনুযায়ী, ‘মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটি’ নামে একটি সংস্থা ২০২২ সালে ইন্দ্রনীল...