লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী (৫৫) উধনপাড়া হাজির মোড় গ্রামের মৃত জুড়ান মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাদেক আলী বাড়ির সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুর মরদেহ নিয়ে কুষ্টিয়ার চৌরহাসে যাচ্ছিল। এ সময় রহিমপুর এলাকায় আঞ্চলিক সড়কে সাদেক আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গু...