মাকে কুপিয়ে হত্যার দায়ে ‘মাদকাসক্ত’ ছেলের যাবজ্জীবন
চট্টগ্রাম নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরীকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামি সুমিত চৌধুরী মাদকাসক্ত ছিলেন। সুমিত চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে। তবে পরিবারের সঙ্গে নগরের গোসাইলডাঙ্গা এলাকায় থাকতেন তিনি। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হলেও পরে জামিনে গিয়ে পালিয়ে যান সুমিত। আজ রায় ঘোষণার সময়ও আদালতে অনুপস্থিত ছিলে...