কক্সবাজারে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে কুলসুমা আক্তার নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কক্ষে থাকা তার দুই বছরের শিশুকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে কুলসুমার সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠা এক যুবকের সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাত ৮টার দিকে বাসটার্মিনাল এলাকার স্ট্যান্ড পার্ক রিসোর্টে থেকে কুলসুমার লাশ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক ও কুলসুমা দুই বছরের শিশুসহ স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষে ওঠেন। হোটেলের রেজিস্টারে ঠিকানা হিসেবে ঈদগাঁও উপজেলার ভাদিতলা উল্লেখ করা হয়। কক্ষ পরিষ্কার করতে গিয়ে ভেতর...