৫০ হাজার টাকা চাঁদার দাবি থেকে ঘটনার সূত্রপাত
রাজধানীর বাংলামোটরে চাঁদা দাবি, মারধর ও গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সাইমনকে চার দিন এবং অপর তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া অপর তিনজন হলেন– সাইমনের ভাই ওমর (৩২) এবং তাদের সহযোগী মোর্শেদ (২৫) ও মো. শাওন (২৫)। বিকেলে চার আসামিকে আদালতে হাজির করে হাতিরঝিল থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. নাসিম প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের...