জংলা-শেওলায় ঢাকা বাইপাস সংস্কারে নজর নেই সওজের
ঢাকা-সিলেট মহাসড়ক লাগোয়া দুটি গুরত্বপূর্ণ বাইপাস সড়ক সংস্কারের অভাবে এখন চলাচলের অযোগ্য। অথচ মহাসড়কের ওপর চাপ কমাতে করা হয়েছিল সড়ক দুটি, যা কোনো কাজেই আসছে না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে রুস্তমপুর টোলপ্লাজা সংলগ্ন বাইপাস সড়ক দুটি নিয়ে। ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী পরিবহনের চালক ও নিয়মিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ণ বাইপাস সড়ক দুটি বন্ধ। সড়ক ও জনপথ বিভাগ মেরামত করছে না। ব্যবহার না হওয়ায় সড়ক দুটি শেওলা, কাদা আর জংলায় ঢেকে গেছে। অথচ এই দুটি বাইপাস ধরে মহাসড়ক থেকে ছোট পরিবহনগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারে। বিশেষ ক...