নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে সাতকানিয়ায় বিএনপির বিক্ষোভ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিএনপিকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় উত্তর সাতকানিয়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান দেশের রাজনৈতিক...