শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে ধরে পিটুনি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে কবির শেখ (৩৫) নামের এক যুবককে পিটুনি দেওয়া হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনেরা গুরুতর অবস্থায় কবিরকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) হাসপাতালে ভর্তি করেছেন। কবির শেখের বাড়ি পাশের বিরামকান্দি গ্রামে। ওই শিক্ষিকাকে তিনি প্রায় ছয় মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন বলে জানা গেছে। আজ রোববার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে আবারও শিক্ষিকার পথ আটকে উত্ত্যক্ত করেন। এ সময় শিক্ষিকার আত্মীয়স্বজনেরা কবিরকে মারধর করে ফেলে যান। সং...