জাপান থেকে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: প্রতিমন্ত্রী শামা
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য ক‌রে‌ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার দুপুরে রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ ৩১ উপলক্ষে ন্যাশনাল পজিশন পেপার আনভেইলিং অ্যান্ড ডায়লগ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশন এইড। শামা ওবায়েদ বলেন, এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। এটি একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর কখন কোন অ্যাম্বাসেডরক...