ফ্যাসিস্ট পালিয়ে গেলেও রেখে গেছে কিছু আগাছা: জয়নুল আবেদিন
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিকে আগুন ও সন্ত্রাসের রাজনীতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি। তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গেলেও এখানে কিছু আগাছা রেখে গেছে। তারা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করলেও আমরা তাদের দমন করে ফেলব। পালিয়ে যাওয়া স্বৈরাচার কখনো ফিরে আসতে পারে না। শেখ হাসিনাও আর ফিরে আসবেন না।’ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ আয়োজিত পরিচিতি সভা ও ‘মাদকমুক্ত দেশ গড়ো, যুবসমাজকে রক্ষা করো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত...