স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
ব্রিটিশ শেক্সপিয়ারীয় অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। তিনি স্টার ট্রেক ও এক্স-মেন ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে হলিউডের বড় তারকায় পরিণত হন। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বুধবার ৮৬ বছর বয়সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্যাট্রিকের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, আলঝেইমার ও লিউই বডি ডিমেনশিয়ায় ভোগা এই অভিনেতা বুধবার মারা গেছেন। তাঁর গভীর কণ্ঠস্বর ও কাজগুলো স্মরণীয় পারফরম্যান্সের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে। ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্ম নেওয়া এই অভিনেতা ব্রিটেনে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি ও লন্ডনের ন্যাশনাল থিয়েটারের মঞ্চে অভিনয় করেছেন...