সরকার দুর্নীতি দমনে কতটুকু আন্তরিক
সরকার গঠনের পর আট মাস অতিক্রম হলেও দুর্নীতি দমনের ব্যাপারে বর্তমান সরকারের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। অতীতে বার্লিনভিত্তিক দুর্নীতি-গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘করাপশান পারসেপশন ইনডেক্স’-এর কান্ট্রি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ যে কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কয়বারই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি। এ প্রেক্ষাপটে ২০০৭-০৮ মেয়াদের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসেছিল। তখন দুর্নীতি দমন কমিশন বেশ সক্রিয় হওয়ায় দেশে দুর্নীতিবাজরা ‘প্রচণ্ড ঝাঁকি’ খেয়েছিল। সম্ভবত সেই কারণেই বাংলাদেশও দুর্নীতিতে ন্যক্কারজনক ওই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিষ্কৃতি ল...