ফল নিয়ে উদ্বিগ্ন, খাতা মূল্যায়নের প্রক্রিয়া পর্যালোচনা হবে: শিক্ষামন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উত্তরপত্র মূল্যায়নে কোনো ত্রুটি বা অসংগতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি তিনি। তবে পুনর্নিরীক্ষণের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনার ঘোষণা দিয়েছেন তিনি। মূল্যায়নে বড় ধরনের গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান। শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষাম...