কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে পাস করেননি কেউ, ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানে মোট ৭০ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হননি। জেলার সামগ্রিক ফলাফলও হতাশাজনক। এ বছর জেলায় পাসের হার ৪০ দশমিক ৭২ শতাংশ। শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, শূন্য পাসের তালিকায় রয়েছে রৌমারী, নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেন। নাগেশ্বরী মডেল কলেজ থেকে ১৫ জন, রাজারহাটের সিঙ্গার ড...