৩০৬ পোশাক কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক
মজুরি ইস্যুতে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ টানা চতুর্থ দিনে গড়িয়েছে। মঙ্গলবারও রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকেরা কাজ না করে কারখানা থেকে বেরিয়ে আসেন। কোথাও কোথাও তারা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের বিক্ষোভের মুখে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর একটা পর্যন্ত ৩০৬টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকেরা। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬১টি কারখানা গাজীপুর অঞ্চলের। আশুলিয়া অঞ্চলে বন্ধ রয়েছে ৯৩টি এবং রাজধানীর মিরপুরে ৫২টি কারখানা। এসব কারখানায় প্রায় সাত লাখ শ্রমিক কাজ করেন। তৈরি পোশাকশিল্পের ম...