আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পাঁচশ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান পরীমনি। পরে মাহফুজুর রহমানের আদালতে তাঁর মামলার শুনানি হয়। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চার বছর আগে সাভার থানায় মামলাটি করেন উত্তরার ঢাকা বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। গতকাল বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে...