সাদমানের চোটে সিলেট টেস্টে জাকির
দ্বিতীয় টেস্টের আগে বড় এক পরিবর্তন আনতে হলো বাংলাদেশ দলকে। ফিল্ডিংয়ের সময় বুকে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন জাকির হাসান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সাদমানের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। মিরপুর টেস্টে ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পেয়েছিলেন তিনি। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সাদমানের বুকের হাড়ে বড় চোট লেগেছে এবং তিনি বেশ ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত ১৬ মে থেকে সিলেটে শুরু হতে যাওয়া ম্যাচটিতে তাকে পাওয়া যাচ্ছে না।’ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে একদমই নিষ্প্রভ ছিলেন সাদমান। প্রথম...