কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. শামিম (৩২)। গতকাল শনিবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারারক্ষী রায়হান জানান, শামিম কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। শনিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১০টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন। ।