ব্যাংক ম্যানেজারকে গাড়িতে তুলে নিয়ে মুক্তিপণ আদায়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস সড়ক থেকে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুস সবুর (৫১) নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। মাইক্রোবাসটি কালিয়াকৈর-নবীনগর সড়কে ঘুরিয়ে তাঁকে হাতুড়িপেটা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। পরে আশুলিয়া থানার কবিরপুর এলাকায় তাঁকে ফেলে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। আবদুস সবুর কৃষি ব্যাংকের কালিয়াকৈর শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি বগুড়ায়। ব্যাংক কর্মকর্তা আবদুস সবুর জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস মোড়ে যান। বগুড়ায় যাওয়ার জন্য সেখানে বাসের অপ...