অজানার সন্ধানে বাড়ি ছাড়ে ৩ কিশোর বন্ধু
শামীম, শাওন ও তালহা তিন বন্ধু ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাদের খেলাধুলা, বেড়ানো ও দুরন্তপনা একই সঙ্গে। অজানা ও কল্পনার জগতকে জানার তীব্র ইচ্ছে তাদের। সেজন্য কয়েকমাস ধরে তারা বাড়ি ছেড়ে অজানায় হারানোর পরিকল্পনা করে। শেষ পর্যন্ত পরিকল্পনামাফিক হঠাৎ একদিন বাড়ি ছেড়ে পালিয়ে যায় তিন বন্ধু। তাদের হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন স্বজনরা। পরে ফেসবুকের কল্যাণেই তাদের সন্ধান পায় পুলিশ। গত শুক্রবার রাতে কুষ্টিয়ার খোকসা থেকে তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তারা হলো কুমারখালী উপজেলার বুজরুক দুর্গাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শামীম (১২)। সে কুমারখালীর এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণ...