কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গাইবান্ধা, আশ্রয়হীন শতাধিক পরিবার
গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে বহু ঘরবাড়ি। সোমবার ভোররাতে জেলার সুন্দরগঞ্জ উপজেলা, সদর উপজেলা ও ফুলছড়ি উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ তীব্র বেগে ঝড় আঘাত হানে সদর উপজেলার কামারজানী ইউনিয়ন ও ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে। ঝড়ের তাণ্ডবে কামারজানীর খারজানী চর, ফজলুপুর ইউনিয়ন এবং এড়েন্ডাবাড়ি ইউনিয়নের বুলবুলির চর ও চর চৌমোহনী এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, 'ভোর রাতের ঝড়ে আমার ইউনিয়নের ৪২টি ঘরব...