‘সরকার আশা করছে বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে’
ভারতে অবস্থানরত দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন অপরাধী।’ তাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। এ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার। রোববার রাজধানীর একটি হোটেলে অধস্তন আদালতের বিচারকদের ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, &lsqu...