নিজেকে এখন ব্যাটার মনে হয় তাইজুলের
টেস্ট ক্রিকেটে অনেক জুটিতেই কঠিন সময়ের সঙ্গী হয়েছেন তাইজুল ইসলাম। তাকে সঙ্গী করে অনেক তারকা ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে এই সিলেট টেস্টেই তো লিটন কুমার দাস আর মুশফিকুর রহিমকে সেঞ্চুরি পেতে ভূমিকা রেখেছেন। দুই ইনিংসের দুটি জুটিতে দলের সংগ্রহ বড় হয়েছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখতে পেরে খুশি বাঁহাতি এই স্পিনার। সোমবার তৃতীয় দিনের খেলা শেষে দলীয় প্রতিনিধি তাইজুল ইসলাম বলেন, ‘আমি যেটুকুই ব্যাটিং পারি বা করি আসলে আমার স্কিল কতখানি ভালো জানি না। তবে আমার মনের মধ্যে একটা সাহস কাজ করে যে আমি পারব। আমি চেষ্টা করি ব্যাটসম্যানকে সাপোর্ট দিয়ে জুটি কতটা বাড়ান...