ধর্মপাশায় সেই স্থানে ফের গ্যাস উদ্গিরণ, আতঙ্ক
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের দক্ষিণ পশ্চিম পাশে সেই স্থানে আবারও প্রাকৃতিক গ্যাস উদ্‌গিরণের ঘটনা ঘটছে। সোমবার সকাল ৯টায় গ্যাস উদ্‌গিরণ শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। চলতি বছরের ৩ জানুয়ারি একই স্থানে সেচ পাম্প বসাতে গেলে মাটির নিচ থেকে প্রবল বেগে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছিল। পরে বাপেক্সের লোকজন তা সরেজমিন পরিদর্শন করে এখানে গ্যাস থাকার কথা প্রশাসনকে জানায়। গ্যাস উদ্‌গিরণের সময় ঘটনাস্থলে পানি থাকায় প্রবল বেগে পানি ওপরে উঠতে থাকে। এ সময় ওই গ্রামের একজন কলেজ শিক্ষার্থী বিষয়টি ফেসবুকে লাইভ করলে তা জানাজানি হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর...