বাউফলে সেতুমন্ত্রীকে অবরুদ্ধ করলেন বিএনপি নেতাকর্মীরা
পটুয়াখালীর বাউফল উপজেলায় সেতু নির্মাণের সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে জামায়াত আয়োজিত জনসভায় যেতে দেননি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার তারা প্রায় পৌনে এক ঘণ্টা মন্ত্রীকে অবরুদ্ধ করে রাখেন। তখন বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানে সেখানে উত্তপ্ত পরিস্থিতি হয়। একপর্যায়ে মন্ত্রী ফিরে যান এবং নদীর প্রান্ত দুমকী উপজেলায় একটি জনসভায় বক্তৃতা করেন। জানা গেছে, গতকাল দুমকী ও বাউফলের মধ্যবর্তী লোহালিয়া নদীর বগা ফেরিঘাট পয়েন্টে সেতু নির্মাণের সম্ভাব্যতা দেখতে সেখানে যান সেতুমন্ত্রী। এ উপলক্ষে পটুয়াখালী-৪ (বাউফল) আসনের এমপি ও ঢাকা দক্ষি...