টেকসই স্থাপত্য নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করল ব্রিটিশ কাউন্সিল
বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক একটি গবেষণাধর্মী বিশ্লেষণাত্মক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে স্থপতি, নগর পরিকল্পনাবিদ, নির্মাণখাত-সংশ্লিষ্ট পেশাজীবী, গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেন। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে দেশজুড়ে পরিচালিত এই বিস্তৃত গবেষণা উদ্যোগের নেতৃত্ব দিয়েছে বেঙ্গল ইনস্টিটিউট। গবেষণায় বাংলাদেশের সরকারি, বেসরকারি...