সিআইডি কার্যালয়-ঢাবি ক্যাম্পাস-পল্লবী থানায় ককটেল ও ভাটারায় বাসে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কয়েক মিনিটের ব্যবধানে চার স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়েছে। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ও পল্লবী থানায় একটি ককটেল এবং ভাটারা এলাকায় স্কুলবাসে আগুনে দেওয়া হয়েছে। রোববার এ ঘটনা ঘটে। এর আগে শনিবার গভীর রাতে যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সেতু ভবন সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া মিরপুরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগ...