পুতিন ও ট্রাম্পের প্রতি শির আতিথেয়তার বার্তা কী
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের পরপর সফরের কারণে বেইজিংয়ের জন্য সপ্তাহটি বেশ ঘটনাবহুল ছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আতিথেয়তা, তোপধ্বনি, ছবি তোলার সুযোগ এবং উচ্চপর্যায়ের আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন। প্রতিটি সফরই নিজ নিজ দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে সর্বশেষ রাষ্ট্রীয় সফরে এসেছিলেন ২০১৭ সালে। সুতরাং ২০১৭ সালের পর এটিই তার প্রথম সফর। এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হল, যখন চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যে রয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধে লিপ্ত এবং ট্রাম্পের অধীনে দেশটির পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে। অন্যদিকে, পু...