দেশি পশু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব: প্রাণিসম্পদমন্ত্রী
দেশে কোরবানির পশুর পর্যাপ্ত জোগান রয়েছে এবং দেশি পশু দিয়েই এবার চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাট পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ পশু আসা রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। হাটগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ঈদের দিন পর্যন্ত প্রশাসনের এই তৎপরতা চালু থাকবে। তিনি বলেন, এ বছর রাজধানীর সবগুলো পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে ব্যাংকিং সেবা চালু করা হয়েছে এ...