মেসির ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিল মায়ামি কোচ
২০২৬ বিশ্বকাপের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ১৭ দিন। এমন সময় লিওনেল মেসিকে নিয়ে ইনজুরির শঙ্কায় পড়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয় মেসিকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ফ্রি-কিক নেওয়ার পর থেকেই বেশ অস্বস্তিতে ভুগছিলেন তিনি। বাঁ-পায়ের পেশি চেপে ধরে থাকতে দেখা যায় তাকে। এরপর কোনো ঝুঁকি না নিয়ে নিজেই ডাগআউটের দিকে তাকিয়ে বদলি খেলোয়াড় নামানোর ইঙ্গিত দেন। মেসির পরিবর্তে তখন মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি। মেসির...