রবীন্দ্রসংগীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা
জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা ২০২৬-এ রবীন্দ্রসংগীত ক্যাটেগরিতে কিশোরগঞ্জ জেলায় প্রথম হয়েছে সামিহা তাবাসসুম। সে জেলার নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অধিকার করেছিল সামিহা। গত রোববার কিশোরগঞ্জ পিটিআই হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটেগরিতে উপজেলা পর্যায়ে প্রথম হওয়া শিক্ষার্থীদের সঙ্গে সেও অংশ নেয় এবং রবীন্দ্রসংগীত ক্যাটেগরিতে প্রথম হয়। আগামীতে তার কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে সামিহা বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী শিল্পকলা প্রতিযো...