ট্রাম্প ও তার অনুসারীদের ক্ষমতার সূর্য অস্ত যাচ্ছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল বিশ্বের জন্যও বিজয়। ডোনাল্ড ট্রাম্পের গত দুই বছরের শাসনে বিভিন্ন দেশের মানুষ যে বেদনা, ক্ষতি ও নির্মম অমর্যাদার শিকার হয়েছে, তারা এ বিজয় উদযাপন করছে। তাদের জন্য এটি গৌরবের ও ফিরে আসার উপলক্ষ। এই দানব এখনও তার বিলাসবহুল হোয়াইট হাউসে আগের মতোই আছে; উগ্র-ডানপন্থি স্বৈরাচার এখনও অনেক জাতির ওপর অন্ধকার ছায়া ফেলে রেখেছে। তবে অত্যন্ত ধ্বংসাত্মক এই প্রেসিডেন্টের ক্ষমতা চূর্ণ হয়েছে এবং তাঁর ক্ষতিকর জাদুর অস্ত্র ভেঙে গেছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের বিজয়োল্লাস গণতান্ত্রিক প্রতিবাদের এক জোরালো কণ্ঠস্বর, যা ২৫০ বছর আগের আমেরিকান বিপ্লবের প্রতিধ্বনি তুলে সারাবিশ্বে...