পদ্মায় গরুবোঝাই ট্রলার ডুবি, ২৪ ঘণ্টা পরও সন্ধান মিলেনি নিখোঁজ ব্যক্তির
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে গরুবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আইয়ুব মিয়া (৪৫) নামে এক যুবকের এখনো কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিল। এর মধ্যে মাত্র পাঁচটি গরু জীবিত উদ্ধার করা গেছে। বাকি ২৩টি গরু নদীর তীব্র স্রোতে ভেসে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রলারটি পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের পশ্চিম পাশে পৌঁছালে আকস্মিক বৈরী আবহাওয়া...