লাওসের সেই গুহা থেকে একজনকে বাইরে এনেছেন উদ্ধারকারীরা
লাওসের বন্যা কবলিত গুহা থেকে একজনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের এক সদস্য। ভেতরে আরও চারজন আটকে আছেন। তাদের বাইরে নিয়ে আসার আগে শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য অপেক্ষা করা হচ্ছে। শুক্রবার কেংকাড বোংকাওং নামে উদ্ধারকারী দলের ওই সদস্য ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। গুহা পথটি পাড়ি দিতে একজন দক্ষ ডুবুরির প্রায় দুই ঘণ্টা সময় লাগে। মালয়েশিয়ান ডুবুরি লি কিয়ান লি সিএনএনকে বলেন, গুহার ভেতর পানির স্তর বেশ উঁচু। পানিও ঘোলা। পাম্প দিয়ে পানি বের করার পরও উচ্চতার স্তর কমছে না। ভেতরের পথ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় উদ্ধারকারী ডুবুরিরা আটকে পড়া ব্যক্তিদের...