পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
ভারতে স্কুল-সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। পরীক্ষায় ভালো করার পরও প্রত্যাশিত নম্বর না পাওয়ার অভিযোগ তুলেছেন হাজার হাজার শিক্ষার্থী। কেউ বলছেন, উত্তরপত্রের পৃষ্ঠা নেই; কেউ দাবি করছেন- যে খাতা মূল্যায়ন করা হয়েছে সেটিই তার নয়। নতুন ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি ঘিরে তৈরি হওয়া এই সংকট দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ফল ঘোষণার কয়েক দিনের মধ্যেই চার লাখের বেশি শিক্ষার্থী নিজেদের উত্তরপত্র ও মূল্যায়নের কপি চেয়ে আবেদন করেন। প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এ...