যুবসমাজকে স্বাস্থ্যসচেতন করতে নওগাঁয় রানিং উৎসব
যুবসমাজকে মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে রানিং উৎসব ‘রাণীনগর ১০ কিমি’ (সিজন-২)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত রানারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। শনিবার সকালে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন পেশাদার ও অপেশাদার রানার এতে অংশগ্রহণ করেন। গত বছরের তুলনায় এবার আয়োজনের পরিসর ও অংশগ্রহণকারী...