সিনেমা নিয়ে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়: শুভ
ঈদুল আজহার সিনেমাপাড়া এখন উৎসবমুখর পরিবেশে ভরপুর। ছবি মুক্তির পর দর্শক সাড়া এবং প্রেক্ষাগৃহে তারকাদের উপস্থিতি এই আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছে। নিজের সিনেমা ‘মালিক’ এর প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমা হলে গিয়ে দর্শকের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তিনি। প্রচারণার ফাঁকে সিনেমার জয়-পরাজয় এবং বক্স অফিস সমীকরণ নিয়ে নিজের গভীর উপলব্ধি প্রকাশ করেন আরিফিন শুভ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘সিনেমার সাফল্য আসলে অনিশ্চিত এবং এটাই এর আসল সৌন্দর্য।’ সিনেমার এই অনিশ্চয়তা ও চমককে ব্যাখ্যা করতে গিয়ে শুভ ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘...