ক্ষমতার দ্বন্দ্ব-ভয়ংকর সংঘর্ষের আভাস
ড্রাগনের আগুনে আবারও জ্বলতে যাচ্ছে ওয়েস্টেরস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’। নতুন সিজনকে ঘিরে দর্শকদের উত্তেজনা যখন তুঙ্গে, তখনই তৃতীয় সিজনের চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে এইচবিও। ট্রেলারে মিলেছে রক্তক্ষয়ী যুদ্ধ, ক্ষমতার দ্বন্দ্ব আর আকাশজুড়ে ড্রাগনদের ভয়ংকর সংঘর্ষের আভাস। ২০২২ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয় সিজনের সাফল্যের পর এবার আসছে সিরিজটির তৃতীয় অধ্যায়। আগামী ২১ জুন থেকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে শুরু হবে নতুন সিজনের সম্প্রচার। প্রতি রোববার প্রচারিত হবে একটি করে পর্ব। মোট ৮ পর্বের এই সিজনের সমাপ্তি ঘটবে ৯ আগস্ট...