চাপে পড়ে ঝালকাঠির এনসিপি আহ্বায়কের পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না দল থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয় তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। তবে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ছিল। গত ৬ মে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙচুরে এনসিপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করায় চাপে পড়ে পদত্যাগে বাধ্য হয়েছেন। গত ২৩ মে ঝালকাঠি সার্কিট হাউসে এনসিপির সভায় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন মান্না। তখনই সিদ্ধান্ত হয় তাঁকে বহিষ্কার করা হবে। ওই রাতেই তিনি হোয়াটসঅ্যাপে কেন্দ্রীয় নেতাদের কাছে পদত্যাগপত্র পাঠান। তব...