কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব- বুবলী
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবরটি নিজেই জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। মেগাস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে এসেছে নতুন সদস্য। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা জুটি। শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে একটি যৌথ পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ করেন বুবলী। একই সঙ্গে প্রকাশ করা হয় নবজাতক কন্যার একটি বিশেষ শুভেচ্ছা কার্ড। সেখান থেকে জানা যায়, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে শারলিন খান। প্রকাশিত কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পরপরই...