১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৯ ঘণ্টা পর ভারতে ফিরিয়ে নিল বিএসএফ
নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রায় ১৯ ঘণ্টা অবস্থানের পর শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ওই ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতের পান্নাছড়া বিএসএফ ক্যাম্প। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি। খবর পেয়ে সীমান্তে দ্রুত অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই বাহিনীর নজরদারির মধ্যে ১৭ জনকে শূন্যরেখা ও নোম্যান্সল্যান্ড এলাকায় রাখা হয়। প্রায় ১৯ ঘণ্টা এ পরিস্থিতি চলতে থ...