ঈদের ছুটি শেষে কারখানায় গিয়ে জানলেন চাকরিচ্যুত
সাভারের আল-মুসলিম গ্রুপের তিনটি পোশাক কারখানার ১ হাজার ৮৬৮ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে এসে হঠাৎ ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান শ্রমিকরা। প্রতিবাদে গতকাল শনিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করলে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ছাঁটাই করা শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করেছেন কারখানা কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারী শ্রমিকদের দাবি, ২৬ ধারা অনুযায়ী ছাঁটাই করা শ্রমিকদের তিন মাসের বেতন পরিশোধ করতে হবে। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে...