সব ‘তেলাপোকা’ একজোট হলে কী ঘটতে পারে
ভারতের তরুণদের প্রতি সহজ একটি আহ্বান ছিল– ‘শান্তিপূর্ণ ও আন্তরিকতার সঙ্গে প্রতিবাদমুখর হয়ে দিল্লির রাস্তায় নেমে পড়ার জন্য প্রস্তুতি নিন।’ এই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার তরুণ একসঙ্গে নেমে পড়েছিলেন। সপ্তাহান্তে অনুষ্ঠিত হলো ‘ককরোচ জনতা পার্টি-সিজেপি’র প্রথম প্রকাশ্য বিক্ষোভ। আন্দোলনটি শুরু হয়েছিল একটি অনলাইন রসিকতা হিসেবে, কিন্তু লাখ লাখ অসন্তুষ্ট ও মোহভঙ্গ হওয়া তরুণ সংগঠিত হন এবং তারা দ্রুত ডানপন্থি নরেন্দ্র মোদি সরকারের অদম্য ক্ষমতার প্রতি সবচেয়ে অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলোর একটিতে পরিণত হয়েছেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘এই দেশের যুবসমাজ আর...